12:12 am, Friday, 14 August 2026

‘রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’

আর্ন্তজাতিক ডেস্ক : রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানকার কর্মীদের জিম্মি করছে-শুক্রবার এমনটিই দাবী করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেনের স্টেট এজেন্সি অন এক্সক্লুশন জোন ম্যানেজমেন্টের মুখপাত্র ইয়েভজেনিয়া কুজনেতসোভা সিএনএনকে জানিয়েছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার বহুমুখী আগ্রাসনের প্রথম দিনেই সৈন্যরা চেরনোবিল পারমাণবিক প্ল্যান্টটি দখল করে। এতে চেরনোবিল অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে।

ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডারের উপদেষ্টা অ্যালিওনা শেভতসোভা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে এবং কর্মীদের জিম্মি করে রেখেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, রুশ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখলে চেরনোবিলের মত আরেকটি বিপর্যয় আবারো ঘটতে পারে। কেননা ১৯৮৬ সালে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণকে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্যোগ, ক্ষতি ও মৃত্যু হিসেবে ধরা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক মন্তব্য করেছেন, বৃহস্পতিবারের রুশ হামলা ইউরোপে মারাত্বক ঝুঁকি তৈরি করেছে। এখন চেরনোবিল নিরাপদ তা বলা অসম্ভব। তাঁর মতে, এটা রাশিয়ার ‘সম্পূর্ণ অর্থহীন’ হামলা এবং পুরো ইউরোপের বিপক্ষে যুদ্ধের ঘোষণা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

‘রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’

Update Time : 11:58:08 am, Friday, 25 February 2022