স্টাফ রিপোটার: মৌলভীবাজার প্রেসক্লাবে গত ২৭ মার্চ ২০২৬ইং এক সংবাদ সম্মেলন করে প্রভাবশালী ও চাঁধনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার উদ্দিন ও মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার জালাল উদ্দিনসহ তাদের গুন্ডা বাহিনী বিরুদ্ধে চাঁদাবাজি,হামলা মামলা ও হয়রানীর অভিযোগ নিয়ে। সংবাদ সম্মেলনে সাইকুল ইসলামের ভাই জহিরুল ইসলাম উরপে জহির উদ্দিন লিখিত অভিযোগে বলেন- মৌলভীবাজার শহরতলীর বালিকান্দি গ্রামের কুয়েত প্রবাসী সাইকুল ইসলাম এর বানিজ্যিক প্লট দখলকে কেন্দ্র করে গ্রামের বাড়ি বালিকান্দি বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় আমার মায়ের কোমড়ের গাড্ডি ভেঙ্গে দেয় বর্তমানে আমার মা মৌলভীবাজার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আমি মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করি । কিন্তু সাবেক আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান আক্তার উদ্দিন ও মৌলবীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার জালাল উদ্দিনসহ তাদের গুন্ডা বাহিনী কারণে আমার ভাই সাইকুল ইসলাম এর বানিজ্যিক প্লট উদ্দার করা যাচ্ছে না । এমনকি আমার ভাই সাইকুল ইসলাম প্রবাস থেকে দেশে আসলে ভাতিজি সাইভা জান্নাত ইবনাকে চাঁদনীঘাট এলাকা থেকে অপহরণ করে ছিনিয়ে নিয়ে যায়। এর স্থানীয় নেতাদের মধ্যস্থতায় মোটা অংকের টাকা দিয়ে উদ্ধার করা হয়। এদিকে এই প্রভাবশালীরা সম্প্রতি সময়ে যোগ দিয়েছেন বিএনপিতে। বিএনপিতে যোগদান করেই আবারো শুরু করেছেন সেই আওয়ামীলীগের শাসন আমলের মতো সাধারন মানুষকে হয়রানী। সংবাদ সম্মেলনে আরো জানান- প্রভাবশালী ও চাঁদনীঘাট ইউনিয়ন চেয়ারম্যান আক্তার উদ্দিন ও মৌলবীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার জালাল উদ্দিনসহ তাদের গুন্ডা বাহিনী হামলা চালিয়ে চাঁদা দাবী ও আমাদের পরিবারের লোকজনের উপর হামলা করে । শুধু তাই নয় বিএনপিতে যোগদানের পর অনেক পরিবার তাদের ভয়ে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন। এদিকে আক্তার উদ্দিন ও কমিশনার জালাল উদ্দিনসহ তাদের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন অভিযোগ থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
7:36 am, Friday, 17 April 2026
News Title :
সন্ত্রাসী,চাঁদাবাজ ও অপহরনকারীদের আইনের আওতায় আনার দাবীতে সংবাদ সম্মেলন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:55:00 pm, Sunday, 29 March 2026
- 7 Time View
Tag :
Popular Post


























