5:13 am, Saturday, 20 June 2026

সাদুল্লাপুরে চালকের হাত-পা বেঁধে অটো ছিনতাই

ডেস্ক রিপোর্ট::গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া ডিউটি ঘর নামক স্থানে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান ধাপেরহাট সদরপাড়ার বাসিন্দা অটোচালক গোলাপ মিয়া। তিনি ঘটনার রাতে ধাপেরহাট বন্দর থেকে এক যাত্রীকে পূর্ব গোবিন্দপুর পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারী চক্র গোলাপ মিয়ার অটোর পথরোধ করে তাকে
মারপিট করে হাত-পা বেঁধে দেশীয় ধারালো অস্ত্রেও মুখে জিম্মি করে অটোটি ছিনিয়ে নিয়ে নির্বিঘেœ সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে অটোচালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ওই এলাকার রাজ্জাক নামের একব্যক্তি জানান, প্রতিবছর ঈদ আসলেই অপরাধী চক্রের দৌরাত্ম বেড়ে যায়। তারা সুযোগ পেলেই চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত করে থাকে।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষযটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী চক্রকে দ্রুত খুঁজে বের করে ছিনতাইকৃত অটো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

সাদুল্লাপুরে চালকের হাত-পা বেঁধে অটো ছিনতাই

Update Time : 12:45:23 pm, Thursday, 13 April 2023