3:21 pm, Thursday, 23 April 2026

সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৮৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩, হবিগঞ্জে ২ হাজার ১৫১ এবং মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৩৬ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৯৭, হবিগঞ্জের ৩০ এবং মৌলভীবাজারের ৯ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১০ হাজার ৬৩৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২ জন, হবিগঞ্জে ১৭৫১ জন এবং মৌলভীবাজারের ১৯৪৩ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২৩২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৫ জন।

সোমবার (১২ এপ্রিল) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২৩০ জন। এরমধ্যে সিলেটে ২১৪, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ৬ জন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৭ হাজার ১৯৪ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৬ হাজার ৩৭১ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮২৩ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

Update Time : 08:43:01 am, Monday, 12 April 2021