5:29 am, Friday, 6 November 2026

২০২১-এ সবচেয়ে বেশি খোঁজ চলেছে কোন নায়িকার?

অনলাইন ডেস্ক: কারিনা কাপূর খান। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কেমন পোশাকই বা পরছেন— সাইফ-পত্নীকে নিয়ে আলোচনা-আগ্রহের যেন কমতি নেই। অন্তত তেমনই বলছে ‘ইয়াহু’-র তালিকা। বছরের শেষে দেখা গেল, ২০২১-এ নায়িকাদের মধ্যে কারিনাকেই সব থেকে বেশি বার খোঁজা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। তখন থেকেই নবাব পরিবারের নতুন সদস্যকে নিয়ে কৌতূহল তৈরি হয় অনুরাগীদের মধ্যে। এর পরেই নিজের লেখা বই প্রকাশ করেন কাপূর-কন্যা এবং চলতি বছরে চর্চায় উঠে আসেন তিনি।

এই তালিকায় কারিনার পরেই রয়েছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরে তার বহু প্রতীক্ষিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পায়। প্রায় এক দশক পর ফের অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের গুঞ্জন এই মুহূর্তে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ক্যাটরিনা আর তার বিয়ে নিয়ে যে সকলের আগ্রহ থাকবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।প্রিয়াঙ্কা চোপড়া এই তালিকায় তৃতীয় স্থানে। তার পরেই রয়েছেন আলিয়া ভাট্ট। একাধিক বড় বাজেটের ছবি এবং রণবীর কাপূরের সঙ্গে প্রেম তাকে সারা বছরই শিরোনামে রেখেছে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে তার কোনও ছবি মুক্তি পায়নি। ‘৮৩’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যাবে তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

২০২১-এ সবচেয়ে বেশি খোঁজ চলেছে কোন নায়িকার?

Update Time : 11:00:47 am, Monday, 6 December 2021