7:05 am, Wednesday, 25 November 2026

২২ বছরে পর্দাপণ দিনে মৌলভীবাজারে বানভাসির পাশে রান্নাকরা খাবার নিয়ে এনটিভি পরিবার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে এনটিভির জন্মদিনে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী বাদ দিয়ে দুর্দশাগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ায় এনটিভি পরিবার।

বিগত ২১ বছর অনেক চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ঘটনা, ঝড়-ঝঞ্ঝা, ঘটনা-দুর্ঘটনা সবকিছুই সামলে ২২ বছরে পর্দাপণ করেছে। এই পথ চলার ২১ বছরে এনটিভি সবকিছুই তুলে ধরেছে নিরপেক্ষ ও সাহসের সাথে। শুধু সংবাদই নয়, বিনোদনেও এনটিভি এক অনন্য রোল মডেল। ইতোমধ্যে জনপ্রিয়  এনটিভি চ্যানেল দেশ-বিদেশে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও যে কোন দূর্যোগে এনটিভি মানুষের পাশে সবসময় থেকেছে ও থাকছে।

দর্শক জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পর্দাপণ দিনে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেয়। বুধবার দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরে মনু প্রকল্পের বাঁধে অবস্থানকারী নারী ও শিশুদের মাঝে রান্না করা খাবার তোলে দেয়া হয়।

দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারিরা রান্নাকরা খাবার পেয়ে তাদের দু:খ দুর্দশার কথা উল্লেখ করে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন এনটিভি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, সাংবাদিক ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল ওয়াদুদ, সুহেল আহমদ ও স্থানীয় ইউপি সদস্যসহ অন্যন্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

রোগীদের সেবায় মানবিক উদ্যোগবড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্যইউপি চেয়ারম্যান প্রার্থী গনির৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

২২ বছরে পর্দাপণ দিনে মৌলভীবাজারে বানভাসির পাশে রান্নাকরা খাবার নিয়ে এনটিভি পরিবার

Update Time : 09:15:20 am, Thursday, 4 April 2024