2:30 pm, Wednesday, 25 November 2026

আবারও কাজে ফিরেছেন কেয়া

বিনোদন ডেস্ক :: রিয়াজ ও আমিন খানের বিপরীতে অভিনয় করে ২০০১ সালে অভিষেক হয়েছিল কেয়ার। সবশেষ ২০১৫ সালে মুক্তি পেয়েছে তার ‘ব্ল্যাকমানি’ সিনেমাটি। এরপর কিছুটা বিরতি নিয়ে আবারও কাজে ফিরেছেন এ চিত্রনায়িকা। এরই মধ্যে শেষ করেছেন ‘সীমানা’ ও ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামের দুটি সিনেমা।

বর্তমানে ব্যস্ত আছেন শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘বনলতা’ সিনেমার কাজ নিয়ে। আলী আজাদের পরিচালনায় এতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন সাইফ খান ও শাহেন শাহ। এ সিনেমায় অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি আছে কিছু অংশের কাজ।

এদিকে ‘কথা দিলাম’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কেয়া। জসিম উদ্দিন আকাশের প্রযোজনায় এটি পরিচালনা করবেন জী. স্বাধীন। এতে জুটিবদ্ধ হবেন কেয়া ও জামশেদ শামীম। বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে গ্রামীণ পটভূমিতে রোমান্টিক গল্পে নির্মিত হবে ‘কথা দিলাম’।

নতুন এ সিনেমায় চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করবেন কেয়া। তিনি বলেন, ‘আমার চরিত্রের নাম সখী। আমার বিপরীতে শামীম অভিনয় করবেন নয়ন চরিত্রে। কাহিনীতে ভিন্নতা অবশ্যই আছে। গল্প শুনেই পছন্দ হয়েছে। গ্রামীণ আবহের গল্প, দর্শক পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে ঢাকার বাইরে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন কেয়া। শিগগিরই এটি প্রচার হবে বলেও জানান তিনি।

ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে কেয়া বলেন, ‘সিনেমা, টিভি অনুষ্ঠান নিয়ে পুরোদমে ব্যস্ত সময় পার করছি। হাতে বেশ কিছু কাজ রয়েছে। আগামী মাসে নতুন একটি কাজ হওয়ার কথা আছে। ব্যাটে-বলে ফাইনাল হলেই জানাব।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিস ইউনিভার্সের মঞ্চে যে প্রশ্নের উত্তরে বাজিমাত জেনিফারের

আবারও কাজে ফিরেছেন কেয়া

Update Time : 06:15:21 am, Wednesday, 23 June 2021