5:03 pm, Wednesday, 18 November 2026

আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম আসেনি : জাহাঙ্গীর কবির নানক

ডেস্ক রিপোর্ট : আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম আসেনি। দেশপ্রেম না থাকার কারণে দেশের জাতীয় স্বার্থে যে দায়িত্ব পালন করা উচিত সে দায়িত্ব তারা পালন করে না। বিএনপি এবং কিছু রাজনৈতিক দল তাদের একটি সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে, মতলব রয়েছে এই মতলববাজরা বিরোধিতার জন্য বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের আজিজ মহল্লায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

নানক বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক ধৈর্য ও বিচক্ষণতার সাথে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছেন। এখন মিয়ানমারে যে পরিস্থিতি চলছে তা তাদের আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়টিকে নিয়ে দেশের ভিতরে মানসিক চাপ অথবা একটি পরিস্থিতি তৈরি করার কোন কারণ থাকতে পারে না। সেই কারণে আমরা বলতে পারি আমাদের সীমন্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। তারা তাদের সঠিক দায়িত্ব পালন করছেন, তারা সতর্ক রয়েছে।

মন্ত্রী বলেন, মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না। মাঝে মাঝে যে দুই চারটি গোলা এসে পড়ছে এবং আমাদের যে হতাহত করছে এর প্রতিবাদ করার আন্তর্জাতিক নিয়ম আছে। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে ও সতর্ক করেছে। এরপরও যদি কোন পরিস্থতি তৈরি হয় তবে জাতিসংঘসহ আন্তজার্তিক সংস্থা রয়েছে । আমরা তাদের কাছে যাবো। মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম আসেনি : জাহাঙ্গীর কবির নানক

Update Time : 09:48:45 am, Thursday, 8 February 2024