5:16 pm, Wednesday, 18 November 2026

বড়লেখায় ছুরিকাঘাতে কিশোর আহত, অভিযুক্ত কিশোর আটক

বড়লেখা প্রতিনিধি:বড়লেখায় এক কিশোরের ছুরিকাঘাতে সৌরভ আহমদ (১৮) নামে এক কিশোর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত ১২টার দিকে বড়লেখা-শাহবাজপুর সড়কের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত কিশোর নীরব আহমদ (১৭)-কে পুলিশ আটক করেছে। নীরব সম্পর্কে সৌরভের আপন মামাতো ভাই।

সৌরভ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহাব উদ্দিনের ছেলে। আর নীরব একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। নীরবকে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মৌলভীবাজারে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, নীরবের বাবা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌরভ আহমদের কথা কাটাকাটির জের ধরে সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সৌরভের সঙ্গে নীরবের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নীরব তার কাছে থাকা ছুরি দিয়ে সৌরভের পিঠে আঘাত করে। এতে সৌরভ আহত হয়। পরে স্থানীয়রা সৌরভকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোর নীরব আহমদকে আটক করে।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) জানান, এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর আহত হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কিশোর নীরবকে আটক ও ছুরি উদ্ধার করা হয়েছে। সৌরভ ও নীরব সম্পর্কে পরস্পরের আত্মীয়। এই ঘটনায় আহত সৌরভের বাবা থানায় মামলা করেছেন। নীরবকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

বড়লেখায় ছুরিকাঘাতে কিশোর আহত, অভিযুক্ত কিশোর আটক

Update Time : 01:02:48 pm, Tuesday, 19 March 2024