6:40 pm, Wednesday, 18 November 2026

ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন গম্ভীর

ডেস্ক রিপোর্ট :: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসিতে যাদের ক্ষমতা একচ্ছত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তুলে দিয়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব ছেড়েছেন বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়। নতুন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের নামও ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কোচ হিসেবে গম্ভীরকে পরিচয় করিয়ে দিলেও এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি হার পারিশ্রমিক। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা হলেও বেতন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দু’পক্ষ। এমনটি চূড়ান্ত হয়নি গম্ভীরের সাপোর্ট স্টাফ কারা হবেন সে বিষয়টি নিয়েও। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, গৌতমের জন্য দায়িত্ব নেয়াটাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা হবে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীকে যখন ডিরেক্টর অব ক্রিকেট করা হয়, তখনো এমন অবস্থাই ছিল।

গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে চূড়ান্ত আলাপ না হলেও তার বেতন কেমন হবে, তার একটি ধারণা দেয়া হয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, রবি শাস্ত্রী যেদিন কাজ শুরু করে, তখন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়নি। গৌতমের ক্ষেত্রেও আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দেয়া তথ্যানুসারে, প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন সাবেক ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তবে গম্ভীর এর চেয়ে বেতন বেশিই পেতে পারেন। বেতনের বাইরেও অন্যান্য সুযোগ-সুবিধা কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার (২১ হাজার রুপির মতো) করে। এ ছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গম্ভীর এখন কোচিং স্টাফের অন্য সদস্যদের নিয়োগ নিয়ে কাজ করছেন। নিজের সহকারী কোচ হিসেবে কেকেআর একাডেমির প্রধান ও সাবেক ক্রিকেটার অভিষেক নায়ারকে নিতে পারেন গম্ভীর। এ ছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক জাতীয় দল সতীর্থ জহির খান বা লক্ষ্ণীপতি বালাজিকে দেখা যেতে পারে।

প্রসঙ্গত, বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ ফি বা অন্যান্য সুবিধা ব্যতিত শুধু বেতন বাবদই পেয়ে থাকেন মাসে ৭ কোটি রুপি। এমন একটি ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া গৌতম গম্ভীরের বেতন ও সুযোগ-সুবিধাও যে বেশ লোভনীয় হবে সেটা সহজেই অনুমেয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন গম্ভীর

Update Time : 07:50:00 am, Thursday, 11 July 2024