2:36 pm, Friday, 22 May 2026

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট :: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ছিলো লঙ্কানরা। অবশেষে আসালঙ্কার কাঁধে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ভারতের বিপক্ষে ২৭ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজে ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা। তবে ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসবে কিনা, সে ব্যাপারে লঙ্কান বোর্ড কিছু বলেনি। ভারত সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধণাঞ্জয়া ডি সিলভার।

দলে ফিরেছেন দিনেশ চান্ডিমাল ও কুশল পেরেরা। লঙ্কান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে ডাক পেয়েছেন দুই ফার্নান্দো আভিস্কা ও বিনুরা।

৩ ম্যাচ টি২০ সিরিজটি শুরু হবে আগামী শনিবার পাল্লেকেলেতে। এর পর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড : চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্দো।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

Update Time : 07:48:43 am, Wednesday, 24 July 2024