স্টাফ রিপোটার: মৌলভীবাজারের রাজনগর উত্তরভাগ এলাকা থেকে ৩কেজি গাঁজাসহ তাপস কুর্মী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের রাজনগর থানা উত্তরভাগ চা বাগানে পুলিশের বিশেষ অভিযানে ০৩ কেজি গাঁজাসহ তাপস কুর্মী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রাতে রাজনগর থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার টু ফেঞ্চুগঞ্জ রোডের উত্তরভাগ চা বাগানের সামনে থেকে তাকে আটক করেন।
ঘটনাস্থলে আটককৃত তাপস কুর্মীকে তল্লাশী করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত তাপস কুর্মী হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রশিদপুরের মৃত ক্ষেমন কুর্মীর ছেলে। হবিগঞ্জ থেকে মৌলভীবাজারে বিক্রির উদ্দেশ্যে সে গাঁজা এনেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে রাজনগর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে
5:47 pm, Wednesday, 18 November 2026
News Title :
রাজনগরে ৩কেজি গাঁজাসহ আটক এক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:53:18 am, Tuesday, 30 July 2024
- 360 Time View
Tag :
Popular Post

























