স্টাফ রিপোর্টার : গত ২৫ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও ৩নং কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম নাদিমের বাসায় হামলা ও ভাঙচুর ঘটনা ঘটে। হামলার প্রায় ৪ মাস পরও ভয়ে ঘর বাড়িতে ফিরতে পারছেনা হাবিবুল ইসলাম নাদিমের পরিবার। হাবিবুল ইসলাম নাদিমের পরিবার জানায়, আজ চার মাস ধরে আমারা আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছি। বাড়িতে ফিরতে পারছিনা ভয়ে। প্রতিনিয়ত ফোন কলে মাধ্যমে এবং এলাকায় এসে সন্ত্রাসীরা হুমকি দিয়ে যায়,আমাদের সন্তান হাবিবুল ইসলাম নাদিম প্রবাসে বসে সোশ্যাল মিডিয়ায় এখনও বিএনপির ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি লেখালেখি করে।এগুলা বন্ধ না করলে তোমাদের পরিবারের কেউ শান্তিতে বসবাস করতে পারবে না এবং পরিনতি ভয়াবহ হবে। কিছুদিন আগে তারা জানতে পেরেছিল আমরা এক আত্মীয়র বাড়িতে আছি সেখানে গিয়ে হামলা চেষ্টা করে ও হুমকি দেয়।সেখান থেকে আমারা কোন রকম প্রান নিয়ে পালাই। আমরা এখন কোন জায়গাতেই নিরাপদে নেই। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় চাইলে পুলিশ আমাদের কোন সহযোগিতা করেনি বরং প্রতিনিয়ত আমাদের বাড়িতে গিয়ে হাবিবুল ইসলাম নাদিমের খোঁজ করে এবং আমাদের ভয় দেখানো হয়,আমরা যেন নাদিমকে নিষেধ করি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি না করতে। এ বিষয়ে ৩নং কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল আহমদ জানান, নাদিমের পরিবারের উপর হামলার পর তারা আমার কাছে এসেছিল। আমি পুলিশের সাথে আলাপ করেছিলাম কিন্তু পুলিশ কোন একশনে নেয় নি। উল্লেখ, ২৫ জানুয়ারি কামালপুর ইউনিয়নের নালীউড়ি এলাকায় হামলার এই ঘটনা ঘটে। হামলার পর থেকে ভয়ে ঘর বাড়ি ছাড়া তাহার পরিবার।জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে হাবিবুল ইসলাম নাদিম এর বাসাতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি তার পরিবারের সবাইকে হুমকি দেওয়া হয়।এছাড়াও ঘরের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কারণে ঘরের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করে সে সময় স্থানীয়দের বাঁধার মুখে পিছু হাটে।
6:16 pm, Wednesday, 18 November 2026
News Title :
ফলোআপ : ৪ মাস পরও ঘরে ফিরতে পারছেন না বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাদিমের পরিবার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:35:55 pm, Thursday, 22 May 2025
- 335 Time View
Tag :
Popular Post


























