1:44 pm, Friday, 17 April 2026

“মৌলভীবাজার জেলা বিএনপি মান-অভিমান ভুলে ঐক্যের বার্তা”

দলীয় মান-অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

জেলা বিএনপি’র ধানের শীষের কান্ডারী ও সাবেক সভাপতি জনাব নাসের রহমান এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে এক আবেগঘন পুনর্মিলন মেলায় পরিণীত হয়, পূর্বের সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হয় মৌলভীবাজার বিএনপি পরিবার।

জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর থানা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, জেলা কৃষক দল, জেলা শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে এসে দাঁড়ান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা হয়। দীর্ঘ সময়ের এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে সভাস্থল।

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দেশের সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের অধিকার আদায়, উন্নয়ন শিক্ষা ব্যবস্তা, স্বাস্থ্য খাত, কৃষিকাজে স্বনির্ভর সহ একটি বিনির্মাণ উন্নত রাষ্ট্র গঠনে ধানের শীষের কোন বিকল্প এই দেশে নাই, তাই অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষেকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এবং বিএনপির কান্ডারী আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ্।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, বিএনপি’র সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব, সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এ ছাড়া সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বক্তবে বলেন ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে এবং দল উপকৃত হবে।

সভার শেষ পর্যায়ে সিনিয়র সকল নেতৃবৃন্দ হাতে হাত ধরে উপস্থিত সকল নেতৃবৃন্দ কে নিয়ে অতীতের সকল বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন এবং পাশাপাশি আগামীর নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে অঙ্গিকার বদ্ব হন।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহ-সভাপতি), মুজিবুর রহমান মজনু (সভাপতি সদর উপজেলা বিএনপি), জিতু মিয়া, মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, মনোয়ার আহমেদ রহমান (সাধারণ সম্পাদক পৌর বিএনপি), বকসী যুবায়ের আহমদ, মাহবুব ইজদানি,স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ সহ প্রমুখ।

উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান,সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও সদস্য সচিব আহমেদ আহাদ, ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

“মৌলভীবাজার জেলা বিএনপি মান-অভিমান ভুলে ঐক্যের বার্তা”

Update Time : 04:27:26 pm, Friday, 19 December 2025