8:14 am, Wednesday, 29 April 2026

নিউইয়র্কে ফ্রিতে বিশ্বকাপ দেখাবেন মামদানি!

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে, তখন সাধারণ ফুটবল ভক্তদের জন্য দারুণ সুখবর দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। যারা স্টেডিয়ামের ব্যয়বহুল টিকিট কাটতে পারছেন না, তাদের জন্য শহরের পাঁচটি বরোতে (প্রধান এলাকা) বিনামূল্যে খেলা দেখার বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেয়র এই ঘোষণা দেন।

নিজে একজন ফুটবল অনুরাগী হওয়ায় মামদানি বলেন, “বিশ্বের সেরা এই টুর্নামেন্ট উপভোগ করতে গিয়ে কোনো ভক্তকে যেন নিজের জমানো টাকা খরচ করতে না হয়, আমরা সেটাই নিশ্চিত করতে চাই।

শহরের পাঁচটি প্রধান এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে:

ম্যানহাটন: রকফেলার সেন্টার
কুইন্স: বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার
ব্রুকলিন: ব্রুকলিন ব্রিজ পার্ক
ব্রঙ্কস: ইয়াঙ্কি স্টেডিয়ামের পাশের একটি শপিং সেন্টার
স্ট্যাটেন আইল্যান্ড: একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়াম।
তবে নিউজার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে যে ফ্যান ইভেন্টটি হবে, সেখানে প্রবেশের জন্য ১০ ডলার খরচ করতে হবে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়ামে যাতায়াতের খরচ সাধারণ ভক্তদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যানহাটন থেকে স্টেডিয়ামের মাত্র ১৫ মিনিটের ট্রেনের যাতায়াত ভাড়া যেখানে সাধারণত ১২.৯০ ডলার, বিশ্বকাপের সময় তা বেড়ে দাঁড়াচ্ছে ১৫০ ডলারে; যা সাধারণ ভাড়ার প্রায় ১২ গুণ! এছাড়া স্টেডিয়ামে পার্কিং সুবিধা না থাকায় কর্তৃপক্ষ ধারণা করছে, প্রতি ম্যাচে প্রায় ৪০ হাজার মানুষ গণপরিবহন ব্যবহার করবেন।
১৩ জুন (স্থানীয় সময়) থেকে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডের মতো পরাশক্তিদের গ্রুপ পর্বের লড়াই শুরু হতে যাচ্ছে। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মেগা ফাইনাল। মাঠের লড়াইয়ে শামিল হতে না পারলেও, মেয়রের এই উদ্যোগের ফলে নিউইয়র্কের রাস্তাঘাটগুলোই এখন একেকটি ‘মিনি স্টেডিয়ামে’ পরিণত হতে যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নিউইয়র্কে ফ্রিতে বিশ্বকাপ দেখাবেন মামদানি!

Update Time : 09:51:11 am, Tuesday, 28 April 2026