8:48 pm, Thursday, 21 May 2026

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

ডেস্ক রিপোর্ট : অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।

গত রোববার এমকে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।

অর্থনীতি, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে। কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টে একটি কমিশন হওয়া বাঞ্ছনীয়।
যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।
মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল। তদন্ত কিভাবে হবে। সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল আমাদেরকে বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি (সরকার)ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

Update Time : 08:22:39 am, Thursday, 21 May 2026