10:11 pm, Tuesday, 24 November 2026

মৌলভীবাজার ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা আদায়

সাহাবউদ্নি আহমদ: মৌলভীবাজার ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ শুক্রবার (১৩আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার,গোরারাই রোড,মৌলভীবাজার রোড,শেরপুর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান,মাছ মাংসের দোকান,ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রর্দশন না করা,বাসি ও খাবারের অনুপযোগী গতকালের ফাস্ট ফুড আজ বিক্রয় করা,বাচ্চাদের মেয়াদ উত্তীর্ণ প্যাম্পাস ও স্যাম্পু বিক্রয় করার তাকে রাখা,মাছের মেয়াদ উত্তীর্ণ ভিটামিন বিক্রয় করা এবং বিক্রয়ের উদ্দশ্যে মেয়াদ উত্তীর্ণ কৃষিজাত কীটনাশক বিক্রয়ের তাকে রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত বেঙ্গল ফুডকে ৪হাজার টাকা,গোরারাই মেসার্স রাহী এন্টারপ্রাইজকে ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

রোগীদের সেবায় মানবিক উদ্যোগবড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভাব্যইউপি চেয়ারম্যান প্রার্থী গনির৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার

মৌলভীবাজার ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা আদায়

Update Time : 12:13:29 pm, Friday, 13 August 2021