5:12 pm, Wednesday, 18 November 2026

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে গত সপ্তাহে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, হিমালয়ে হিমবাহ ধসে উপত্যকাজুড়ে কয়েকটি হ্রদের সৃষ্টি হয়।

পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ধেয়ে যায়। এতে ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ভয়াবহ এ বন্যায় নেপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছেন।

একই সঙ্গে পানিদূষণ এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বিদুরে পানীয় জলের ১৫টি উৎসের মধ্যে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। মানুষের বা প্রাণীর মলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়।

ভোটেকোশি নদীর বন্যায় নেপালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বিদুর।

ত্রিশূলি টানেল থেকে দুই শ্রমিক উদ্ধার
শুক্রবার (২ সেপ্টেম্বর) বন্যার পর ধসে পড়া মাটির নিচে চাপা পড়া ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নেপাল সরকারের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে মোতায়েন উদ্ধারকারী দলগুলোর ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযানের পর তাদের উদ্ধার করা হয়।

এদিকে ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় প্রায় ৬০০ শিশুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ ৪ হাজার ৭৯৮ জনকে উদ্ধারে নিরাপত্তা বাহিনীর যৌথ কমান্ড অভিযান চালাচ্ছে।

নিখোঁজ ২৭৫ ভারতীয়, উদ্ধার ১৬৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, নেপালের বন্যায় ২৭৫ ভারতীয় নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও ১৬৬ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ আগস্ট নেপালে বন্যা আঘাত হানার পর থেকে ভারত প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

দুর্যোগের পর প্রথম দিকেই সাড়া দেওয়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটি মানবিক সহায়তার পাশাপাশি বিশেষায়িত উদ্ধারকারী দল পাঠিয়েছে। এসব দল ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

Update Time : 07:19:31 am, Saturday, 5 September 2026