5:09 pm, Wednesday, 18 November 2026

সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মশাহিদ আহমদ : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চমজক লতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এ ছাড়া পলাতক অবস্থায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজি চালক মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বের হন। তাঁর গাড়ির নম্বর ছিল মৌলভীবাজার-থ-১১-১২৬০। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ থানাধীন শমশেরনগরের পি অ্যান্ড এস ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন আকাশী বাগানে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে মরদেহটি সিএনজি চালক মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় সিএনজির মালিক ও রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (মামলা নং- ০৬, তারিখ : ১৮/০৯/২০০৮ইং) দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদÐের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Update Time : 10:56:57 am, Wednesday, 18 November 2026