6:02 pm, Wednesday, 18 November 2026

পাঁচ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকা-সংলগ্ন পাঁচ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর।

আজ মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আইনজীবী জানান, ১৫ দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। ইটভাটা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

পাঁচ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

Update Time : 09:45:09 am, Tuesday, 1 March 2022