কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে ৫ মাস পর কবর এক যুবকের লাশ উত্তোলন করা হয়। উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্লা এর পুত্র নজরুল ইসলাম (৩২) কে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে স্বজনদের এমন অভিযোগের পর আদালতের নির্দেশে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বড়চেগ বিক্রমপুরবাসীর কবরস্থান থেকে মৃতদেহ উত্তোলন করা হয়। নিহত নজরুল ইসলাম এর ভাই মোঃ বদরুল ইসলাম জানান, তার ভাইকে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। নিহত নজরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের রংগু মিয়ার কন্যা মোছাঃ মসকুরা বেগমকে বিয়ে করেন। গত ২৭ জানুয়ারী ২০২২ইং তারিখে শশুর বাড়িতে একটি অনুষ্টানে যোগ দিতে যান। গত ১ ফ্রেব্রæয়ারী ২০২২ইং তারিখে নজরুল ইসলাম এর বাড়িতে তার শশুর বাড়ির লোকজন খবর দেয় দাতের ব্যাথায় নজরুল ইসলাম মারা গেছে। নিহতের পরিবাবারের লোকজনের সন্দেহ হয় নজরুল ইসলামকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে গত ১৮/০৫/২০২২ইং তারিখে নিহতের মা নুর জাহান বেগম বাদি হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। কোনও ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে এমন অভিযোগ করা হলে লাশ উত্তোলন করে ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। আদালেতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোশাররফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স লাশ উত্তোলন করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
5:51 pm, Wednesday, 18 November 2026
News Title :
কমলগঞ্জে ৫মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:39:23 am, Thursday, 9 June 2022
- 534 Time View
Tag :
Popular Post


























