5:14 pm, Wednesday, 18 November 2026

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা নিহত

ডেস্ক রিপোর্ট :: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২রা সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা ছিলেন।

অংথোই মারমা দীর্ঘদিন ধরে সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।

ইউপিডিএফের একটি সূত্র নিহতের বিষয়টি তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার সকালে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানপাড়া নামের স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

ইউপিডিএফ এ ঘটনার জন্য নব্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনরে আওতায় আনার দাবী জানিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা নিহত

Update Time : 10:07:44 am, Friday, 2 September 2022