1:34 pm, Friday, 22 May 2026

রাখির নামে পাল্টা মামলা, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন শার্লিন

ডেস্ক রিপোর্ট : বলিউডের দুই বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া ও রাখি সাওয়ান্তের মধ্যে দ্বন্দ্ব চরমে। একে অপরকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেই থেমে থাকেননি তারা। বিষয়টি গড়িয়েছে মামলা পর্যন্ত।

প্রথমে শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করেন রাখি সাওয়ান্ত। এ ঘটনার পর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করলেন শার্লিন। মামলা করেই ক্ষন্ত হননি তিনি। মুখ্যমন্ত্রী কাছেও নলিশ ঠুকে চিঠিও লিখেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ প্রসঙ্গে শার্লিনের আইনজীবী সুহেল শরিফ জানান, রাখি বিভিন্ন জায়গায় তার মক্কেলের আপত্তিকর ভিডিও দেখিয়ে বেড়াচ্ছেন। নানা নেতিবাচক মন্তব্য করছেন যাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে অভিনেত্রীর।

রাখির বিরুদ্ধে মানহানি মামলা করার পাশাপাশি নির্মাতা সাজিদ খানের নামে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেক বরাবর চিঠি লিখেছেন শার্লিন। ১৭ বছর আগে সাজিদ তাকে যৌন হেনস্থা করেছিলেন। বিষয়টি এখনও ভুলতে পারেননি বলে সেখানে দাবি করেছেন এ অভিনেত্রী।

শার্লিন-রাখি দ্বন্দ্বের শুরু হয় সালমান খানের শো বিগ বসকে কেন্দ্র করে। এই শোয়ে সাজিদ অতিথির আসন গ্রহণের পর থেকেই বিতর্কের শুরু। শার্লিনসহ কয়েকজন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ আনেন। এক পর্যায়ে মামলা ঠুকে দেন শার্লিন।

এরপরই সরব হন রাখি। তিনি সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত। শার্লিনও রাখিকে তির্যক বাক্যবাণে জর্জরিত করেন।

রাখির ব্যক্তিজীবন নিয়ে আক্রমণের এক পর্যায়ে শার্লিনের মামলা ঠুকে দেন তিনি। তার জেরে এবার রাখি-সাজিদ দুজনের বিরুদ্ধেই মাঠে নামলেন শার্লিন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রাখির নামে পাল্টা মামলা, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন শার্লিন

Update Time : 06:11:28 am, Wednesday, 9 November 2022