11:51 am, Friday, 17 April 2026

মৌলভীবাজারে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩ দফা দাবিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরকে কৃষি প্রজেক্টের আওতায় এনে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩টি দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাবের সন্মুখে রাজন আবদিনের সঞ্চালনায় ও সংগঠনের সাধারন সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এডভোকেট ময়নুর রহমান মগনু, বাপার মৌলভীবাজার সমন্বয়ক আ স ম ছালেহ সোহেল, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ শওকতুজ্জামান, ছাত্র নেতা বিশ্বজিৎ নন্দি, সাংবাদিক হোসাইন আহমদ, ডা. ফরিদ আহমদ, আলমগীর হোসেন, রিয়াজ উদ্দিন, কৃষক এলাইছ মিয়া, কৃষক সোনা মিয়া ও বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররাও উপস্থিত ছিল।
তাদের ৩টি দাবিগুলো হলো ফানাই নদীর চালিয়া এলাকায় ¯øুইস গেট স্থাপন, নদী ও কাল খনন এবং বিলগুলোতে উজারাদ কর্তৃক সেচ দিয়ে মাছ আহরন বন্ধ করা। বক্তারা বলেন, বর্তমানে হাওরে পানির অভাবে কৃষকরা বোরো ধান উৎপাদন করতে পারছেনা, তাদের জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পরিকল্পনা মাফিক পানির ব্যবস্থা করলে হাওরে প্রচুর পরিমানে বোরো ধান উৎপাদন হতো যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতো। মানব বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বোরো উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ৩ দফা দাবিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : 08:51:02 am, Monday, 13 March 2023