ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) পরপর দুই দিন দুই সেঞ্চুরি হলো। ডেজার্ট ভাইপার্সের অ্যালেক্স হেলসের পর এবার করলেন শারজাহ ওয়ারিয়র্সের টিম কোহলার ক্যাডমোর।
ক্যাডমোরের সেঞ্চুরিতে ভর করে দুবাই ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৭ রান করে দুবাই। রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৪ ওভারে ৮ উইকেটে জয় লাভ করে দুবাই।
ক্যাডমোর ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন। ১০টি চার ও ৬টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। সেঞ্চুরি করেন মাত্র ৪৬ বলে। ৬ মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার। তার সঙ্গে ১৭ বলে ২৯ রান নিয়ে অপরাজিত ছিলেন ডেনলি। দুবাইয়ের হয়ে দুই উইকেট নেন আকিফ রেজা।
এর আগে জো রুটের ৫৪ বলে ৮০ রানে চড়ে ১৭৮ রানের টার্গেট দেয় দুবাই। ৮টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন রুট। এ ছাড়া রভম্যান। ২৭ বলে ৪৪ ও লরেন্স করেন ২৮ বলে ৩৪ রান। শারজাহর হয়ে ২টি করে উইকেট নেন ওকস-নাভিন। ম্যাচসেরা হন ক্যাডমোর।
12:16 pm, Thursday, 29 October 2026
News Title :
আইএল টি-টোয়েন্টিতে দুই দিনে ২ সেঞ্চুরি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:15:25 am, Sunday, 22 January 2023
- 415 Time View
Tag :
Popular Post


























