9:44 pm, Friday, 29 May 2026

ইউক্রেনকে দ্রুত সহায়তা দিতে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

ডেস্ক রিপোর্ট : মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ইউক্রেনে অর্থ সরবরাহ ত্বরান্বিত করতে আমেরিকার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেনকোকে অভ্যর্থনাকালে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

জ্যানেট আরও বলেন, বিদ্যমান প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ করতে ও আরো কিছু করার জন্য এগিয়ে আসতে আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, মার্কিন সরকার গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেসের অনুমোদনকৃত সাড়ে চারশো কোটি ডলার অর্থ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ শুরু করবে।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে ১২.৩ বিলিয়ন ডলারের যে অর্থসহায়তার প্যাকেজ হাতে নিয়েছে এটি তারই অংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

ইউক্রেনকে দ্রুত সহায়তা দিতে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

Update Time : 08:21:32 am, Wednesday, 12 October 2022