ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারির মধ্যে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেজন্য জাতীয় নির্বাচন ব্যালট পেপারে করতে প্রস্তুতি নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই নির্বাচন করব।আজ রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মধ্য জানুয়ারির ভেতর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্প পাস না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করা যাবে না। ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব।
এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, এসব বিষয়ে নীতি নির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কথা হয়নি। এটার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তাই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার মতো আমাদের সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে জানি না।
তিনি বলেন, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে আট হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।
গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
7:10 am, Thursday, 19 November 2026
News Title :
ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে ভোটের প্রস্তুতি নিতে হবে’
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:36:51 am, Sunday, 8 January 2023
- 591 Time View
Tag :
Popular Post
























