2:49 pm, Friday, 6 November 2026

কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযেগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের জোড়া মণ্ডপে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মণিপুরী দুই শতাধিক খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি উর্মিলা সিনহা’র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

সম্মানিত অতিথি ছিলেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কমলগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : 02:00:30 pm, Saturday, 31 December 2022