9:40 am, Thursday, 14 May 2026

কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা 

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, ইজারাদার মনু নদীর রাজাপুর সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ইজারাদারের পক্ষে আশরাফ খানকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ##

-ছবির ক্যাপশন – কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। 

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুলাউড়ায় মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা 

Update Time : 09:44:22 am, Wednesday, 1 October 2025