কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে পুকুরে থেকে ভাসমান অবস্থায় আমেনা বেগম (৭৫) নামক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের দাবি তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় লোকজন ও নিহতের ছেলে আমির আলী জানান, কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার স্ত্রী আমেনা বেগমকে ২২ আগস্ট রাত আনুমানিক ১১ থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘুমিয়ে পড়েন। ২৩ আগস্ট বুধবার ভোরে পাশের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে জানান। খবর পেয়ে কুলাউড়া খানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিগতে ৬ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায় দিনই নিখোঁজ হয়ে যান। আবার ফিরে আসেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি আনতে জেলা প্রশাসকের কাছে পরিবারের লোকজন গেছে। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। অন্যথায় ময়নাতদন্ত হবে।
2:59 am, Friday, 5 June 2026
News Title :
কুলাউড়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:22:43 am, Wednesday, 23 August 2023
- 392 Time View
Tag :
Popular Post






























