1:50 am, Wednesday, 3 June 2026

কুলাউড়ায় শীতার্ত চা শ্রমিকদের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

কুলাউড়া প্রতিনিধি:: মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। যার ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ব্যাংকটি।মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিনভর কুলাউড়ার হলিছড়া ও লুহাউনি চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। তিনি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।তিনি আরও বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শুরু থেকে মানবিক বিভিন্ন ধরণের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় মহতী উদ্যোগ নিয়ে এবছরও শীতার্তদের পাশে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক কার্যক্রমে এ ধারা সবসময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল প্রধান মোহাম্মদ কামরান আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

কুলাউড়ায় শীতার্ত চা শ্রমিকদের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

Update Time : 09:21:56 am, Wednesday, 18 January 2023