ডেস্ক রিপোর্ট::বিশ্ব বিনোদন জগতে অস্কারের পর যে পুরস্কারকে সবচেয়ে বেশি সম্মানজনক মনে করা হয় সেটির নাম গোল্ডেন গ্লোব। এই অ্যাওয়ার্ডসের ৮১তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হলো আজ বাংলাদেশ সময় সকালে। ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিয়েছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। তবে জাতিগত বৈচিত্র্যের অভাব ও কিছু সদস্যের অনৈতিকতার কারণে সংস্থাটি ভেঙে দিয়ে নতুন মালিকানায় ভোটিং সদস্যপদ বাড়িয়ে করা হয়েছে ৩০০ জন। ২০২৩ সালের জুনে এলড্রিজ ইন্ডাস্ট্রিজ এবং ডিক ক্লাক প্রোডাকশন্স (ডিসিপি) কিনে নেয় গোল্ডেন গ্লোবসের স্বত্ব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজন। আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড ও ক্যারল বারনেট অ্যাওয়ার্ড দেওয়া হয়নি এবার। এর পরিবর্তে যুক্ত হয়েছে নতুন দুই বিভাগ সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট এবং টেলিভিশনের সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান। সবমিলিয়ে এবারের আসরে চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় ২০২৩ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের পুরস্কার দেওয়া হয়েছে। গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বার্বি’কে হারিয়ে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’। সেরা সিনেমা ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছে ছবিটি। সেরা গানের পুরস্কারও গেছে ছবিটির ঘরে। এবারের আসওে টিভি ক্যাটাগরিতে রাজত্ব করেছে ‘সাকসেশন’-এর চতুর্থ ও চূড়ান্ত সিজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।
10:31 pm, Tuesday, 21 April 2026
News Title :
গোল্ডেন গ্লোবে ‘ওপেনহাইমার’ আর ‘সাকসেশন’-এর বাজিমাত ইয়াহু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:50:25 am, Tuesday, 9 January 2024
- 243 Time View
Tag :
Popular Post




























