5:29 am, Wednesday, 22 April 2026

ছাগল খেতে গিয়ে কুকুরের কামড়ে মরলো অজগর

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে কুকুরের কামড়ে একটি অজগর সাপের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে সদর ইউনিয়নের বাঘমারা এলাকার তেরোঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

তবে অজগর সাপের আক্রমনের ছাগলটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া বনের পাশে এককি ছাগল চরিয়ে ঘাস খাচ্ছিল। এ সময় শিকার করতে অজগর সাপটি ছাগলকে আক্রমণ করে। সাপের আক্রমনের সময় পাশে থাকা একটি কুকুর অজগর সাপটিকে কয়েকটি কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগর সাপটিকে উদ্ধার করে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। এ অজগর সাপটি প্রায় ১২ ফিট লম্বা ছিলো।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেছিয়ে ধরে, তখন ছাগলের হাল্লা চিৎকারে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয় পরে ঘটনাস্থলে ছাগল মারা যায়।

লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মো. মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপ মারা যায়। আর সাপের পেছানোর কারনে ছাগলটি মারা যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ছাগল খেতে গিয়ে কুকুরের কামড়ে মরলো অজগর

Update Time : 10:55:10 am, Tuesday, 21 June 2022