12:47 pm, Sunday, 9 August 2026

ছাত্রনেতা নাজিমের ওপর ছাত্রলীগের নৃশংস হামলা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে প্রগতিশীল ছাত্রনেতা মোঃ নাজিম উদ্দিনের ওপর ছাত্রলীগের ক্যাডার ও স্থানীয় ‘নাসির গ্রুপ’ কর্তৃক নৃশংস ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত ১৯ মে ২০২৩ শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর ২:৩০ মিনিটে, ক্যাম্পাস সংলগ্ন একটি রুমে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ সভাপতি তানিম ও নাসির গ্রুপের একদল সশস্ত্র ক্যাডার দরজার লক ভেঙে রুমে প্রবেশ করে লোহার রড, হকিস্টিক ও রামদা দিয়ে নাজিমের ওপর অতর্কিত হামলা করে নাজিমকে গুরুতর আহত করে। নাজিমের চিৎকার শুনে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর রক্তাক্ত ও অচেতন অবস্থায় নাজিমকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় ও শরীরে মারাত্মক জখম থাকায় অবস্থা আশঙ্কাজনক। নাজিম উদ্দিন (পিতা- মোঃ আব্দুল গফুর, বাড়ি- জকিগঞ্জ) মদন মোহন কলেজে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বহিরাগতদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের ‘নাসির গ্রুপ’-এর রোষানলে পড়েন। এই বিরোধের জেরে ইতিপূর্বেও তাঁর জকিগঞ্জের গ্রামের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল বলে জানা যায়। এই বর্বরোচিত ঘটনার পর থেকে জকিগঞ্জ ও সিলেট ক্যাম্পাস এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও, সন্ত্রাসীদের অনবরত হুমকির কারণে নাজিমের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

ছাত্রনেতা নাজিমের ওপর ছাত্রলীগের নৃশংস হামলা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Update Time : 04:56:00 pm, Saturday, 20 May 2023