9:19 am, Wednesday, 17 June 2026

জলপ্রপাতে অভিনেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘খুন’

বিনোদন ডেস্ক :: চলতি বছরে ওটিটি প্লাটফর্মে জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। যেখানে অভিনয় করেছেন রোহিত বসফোর। আর পাঁচজন অভিনেতার মতো এই ওয়েব সিরিজটি মুক্তি নিয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। কিন্তু মুক্তির আগেই রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। সমের গভীর জঙ্গলে একটি জলপ্রপাতের কাছে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে।

রোববার (২৭ এপ্রিল) ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন রোহিতসহ আরও ৯ জন। সেখান থেকেই এদিন বিকেলে পুলিশের কাছে একটি ফোনকল যায়। যেখানে জানানো হয় দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে। জলপ্রপাত থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, আমরা বিকেল ৪টা নাগাদ খবর পাই এবং সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। এসডিআরএফ’র দল সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করে। মাথা, মুখ এবং অন্যান্য অংশে জোরালো আঘাতসহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, রোহিত বসফোরের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তার পরিবার। পরিবারের দাবি তিনি ‘খুন’ হয়েছে। রোহিতের মৃত্যুর পিছনে চার বন্ধুর হাত রয়েছে বলে দাবি তাদের।

পরিবারের দাবি, আগে থেকেই সব পরিকল্পনা কষে রাখা হয়েছিল। এর আগে, পার্কিং নিয়ে ঝামেলায় জড়ান রোহিত। সেই সময় ওই চারজন রোহিতকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধর্ম বাসফোরের দিকে মূলত অভিযোগ রোহিতের পরিবারের।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

জলপ্রপাতে অভিনেতার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘খুন’

Update Time : 08:30:59 am, Tuesday, 29 April 2025