3:55 am, Friday, 22 May 2026

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

হারিস মোহাম্মদ:: মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় খাদেজা জান্নাত সুলতানা ( ১২) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নবম শ্রেণীর অপর শিক্ষার্থী কুলসুমা বেগম (১৪) গুরুতর আহত হন। ঘটনাটি রোববার (১৪ জানুয়ারি) জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাগনা – বটলী সড়কে ঘটেছে।  জানা গেছে, বিরনতলা গ্রামের আব্দুল জলিল জয়নালের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে খাদেজা জান্নাত, একই গ্রামের মফিজ আলীর নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে কুলসুমা বেগম দুপুরে রাগনা বটলী উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাগনা – বটলী সড়কে লাইটেসের ধাক্কায় ঘটনাস্থলে খাদেজা প্রাণ হারান। এসময় কুলছুমা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক খাদেজাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কুলসুমার অবস্থাও আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

Update Time : 10:19:43 am, Sunday, 14 January 2024