5:26 pm, Wednesday, 18 November 2026

টেকনাফে ১৩ কোটি টাকার মাদক জব্দ

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ৮০ হাজার পিয়াস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

লে. কর্নেল শেখ খালিদ জানান, শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকার নাফ নদী পার হয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করা হয়। এসময় সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি খুলে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টালমেথ ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া শনিবার ভোর ৫টায় একই ইউনিয়নের চেকপোস্টে তল্লাশির সময় আরেক ব্যক্তি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

টেকনাফে ১৩ কোটি টাকার মাদক জব্দ

Update Time : 07:38:26 am, Saturday, 8 October 2022