5:01 pm, Saturday, 19 September 2026

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতা তদন্তে ৫ সদস্যের কমিটি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় রেলভবনের সভাকক্ষে আ‌য়ো‌জিত দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের নাশকতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

নূরুল ইসলাম সুজন ব‌লেন, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷

আগুনের ঘটনায় দুর্বৃত্তরা যাত্রী‌বে‌সে ট্রেনেই ছিল ব‌লে জানান তি‌নি।

এর আ‌গে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল জানান, নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা ট্রেনটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতা তদন্তে ৫ সদস্যের কমিটি

Update Time : 07:26:21 am, Tuesday, 19 December 2023