10:59 am, Thursday, 14 May 2026

দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ হাজি

ডেস্ক রিপোর্ট :: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ জন হাজি। ১৫৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের পরিসংখ্যান অধিদফতরের তথ্যমতে— ২০২২ (১৪৪৩ হিজরি) সালে সর্বমোট হাজির সংখ্যা ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজির সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন।

এর আগে পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ৮ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

এ ছাড়া সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দেশে ফিরেছেন ৫৫ হাজার ৬৫৪ হাজি

Update Time : 06:31:12 am, Saturday, 6 August 2022