3:21 am, Wednesday, 15 July 2026

নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদী থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

যাদুকাটা নদীর শ্রমিক নয়ন আহমেদ বলেন, সকাল আটটার দিকে যাদুকাটা নদীতে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক নবজাতকের লাশটি পানির উপরে ভেসে থাকতে দেখে। পরে শ্রমিকরা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর উপর নিয়ে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশটি পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

Update Time : 11:41:34 am, Saturday, 12 February 2022