5:17 am, Wednesday, 23 September 2026

নানা আয়োজনে রাজনগরে শহীদ দিবস উদযাপন

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

সোমবার রাত ১২ টা ১ মিনিটে রাজনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিএনপি, রাজনগর প্রেসক্লাব, পূজা উদযাপন পরিষদ, জাসদ, জাসদ-ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসমূহ।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর সরকারি কলেজের প্রভাষক শাহানারা রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, রাজনগর আইডিয়েল হাইস্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিদিপ্ত গুপ্ত চৌধুরী প্রমুখ।

পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

নানা আয়োজনে রাজনগরে শহীদ দিবস উদযাপন

Update Time : 10:39:21 am, Monday, 21 February 2022