2:33 am, Friday, 5 June 2026

নায়িকা হওয়ার খবর নিয়ে ইধিকার গলায় ভিন্ন সুর

 অনলাইন ডেস্ক: ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ ইধিকা পাল। বর্তমানে তিনি বাংলাদেশে আরও বেশি পরিচিত। সৌজন্য ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা হিসেবে অভিনয়। কিং খানের ‘প্রিয়তমা’ হয়ে দুই বাংলাতেই প্রচুর প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা।শোনা যাচ্ছে, আবারও বাংলাদেশি সিনেমার নায়িকা হতে চলেছেন কলকাতার ইধিকা। নাম ‘কবি’। এটিরও নায়ক হওয়ার কথা ছিল শাকিব খানের। কিন্তু শিডিউল জটিলতায় তিনি সিনেমাটি করছেন না। তাই নতুন নায়ক হিসেবে আলোচিত চিত্রনায়িকা পরীমনির সদ্য প্রাক্তন স্বামী শরীফুল রাজের নাম চূড়ান্ত করা হয়েছে।

‘কবি’ সিনেমাটি পরিচালনা করবেন হাসিবুর রেজা কল্লোল। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সিনেমায় শরীফুল রাজের নায়িকা হতে চলেছেন শাকিব খানের ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা। তাকে নাকি চূড়ান্তও করা হয়েছে। অথচ নিজের দেশের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নায়িকা বলছেন ভিন্ন কথা।

ইধিকা বলেন, ‘এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। প্রাথমিক কথাবার্তা হয়েছে মাত্র। এমনকি চিত্রনাট্য পড়াও শেষ হয়নি। সেটা শেষ না হলে আমি নিশ্চিতভাবে কিছু জানাতে পারব না। অনেকে লিখছেন, আমি নাকি শরীফুলের সঙ্গে কাজ করছি। তবে আমার তরফ এখনো কিছু নিশ্চিত করা হয়নি।’

ইধিকা আরও বলেন, ‘আমি এখনো কোনো চুক্তি সই করিনি। বাংলাদেশের অনেক পত্রিকা নিউজ করেছে, আমি নাকি চুক্তি সই করেছি। এ খবর সঠিক নয়। সাইন করলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।চলতি বছরের কোরবানির ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হয় ইধিকার। ‘ধীরে চলো’ নীতিতেই বিশ্বাসী এই অভিনেত্রী, তাই সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়া করতে চান না। বাংলাদেশের পাশাপাশি সম্প্রতি কলকাতার একটি সিনেমায়ও অভিনয় করেছেন ইধিকা।

Tag :
About Author Information

Sirajul Islam

ছুটি নেব কিনা? এত ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

নায়িকা হওয়ার খবর নিয়ে ইধিকার গলায় ভিন্ন সুর

Update Time : 06:07:47 pm, Friday, 27 October 2023