12:25 am, Tuesday, 9 June 2026

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, এই টাকার ২২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এবং এক কোটি টাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের একদিনের মূল বেতন হতে দেওয়া হচ্ছে।

এ তহবিল থেকে জুলাই-২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বলেও পর্ষদে সিদ্ধান্ত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Update Time : 08:11:13 am, Thursday, 29 August 2024