1:45 pm, Monday, 3 August 2026

বড়লেখায় মাদক ব্যবসায়ির ৩ বছরের সশ্রম কারাদন্ড

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

সাজাপ্রাপ্ত আসামি সাজু আহমদ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার খলিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর রাতে পৌরসভার মধ্যবাজারে মাদক বিক্রয়কালে টহল পুলিশ ৫৮০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ধাওয়া করে অবশেষে গ্রেফতার করে। পরে এসআই জাহেদ আহমদ গ্রেফতারকৃত সাজু আহমদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ মাদক মামলার রায়ে আসামি সাজু আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডর রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৯বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

বড়লেখায় মাদক ব্যবসায়ির ৩ বছরের সশ্রম কারাদন্ড

Update Time : 12:52:49 pm, Thursday, 4 April 2024