11:10 pm, Monday, 27 July 2026

বাংলাদেশ সফর নিয়ে যা বললেন অতুল কেশপ

ডেস্ক রিপোর্ট :: চার দিনের সফরে গত রোববার (২৬ মে) রাতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা ‘বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল’র প্রেসিডেন্ট অতুল কেশাপ। তার সঙ্গে ছিলেন কাউন্সিলের উচ্চপর্যায়ের নির্বাহীরা।

ঢাকায় গুরুত্বপূর্ণ এই সফর শেষে নিজের ভেরিফাইড ফেইসবুকে বাংলাদেশ ও তার অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অতুল কেশাপ। ফেইসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন – বিস্ময়কর বাংলাদেশে একটি চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক সফরের কিছু দৃশ্য, যেখানে অনেক কঠিন প্রতিকূলতা কাটিয়ে উঠে অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকে রয়েছে, মানুষের জীবন উন্নত হচ্ছে এবং সাড়ে ১৭ কোটি মানুষের দেশটি একটি উজ্জ্বল ভবিষ্যত সামনে রয়েছে।

ঢাকা সফরের কর্মসূচি অনুযায়ী গত সোমবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাসের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ অনেকেই।

২০২১ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল গঠিত হয়। সেই থেকে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের কাছে এ দেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে কাউন্সিল কাজ করছে।

ইউএস চেম্বার অব কমার্সের অধীন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) বর্তমান প্রেসিডেন্ট অতুল কেশাপ ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন। তবে তার আগে বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় তিনি বহুবার বাংলাদেশ সফর করেছেন।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল জ্বালানি, বিদ্যুৎ, ইক্যুইটি, অ্যাভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতগুলো নিয়ে আলোচনা করেন। তাছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা, বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও আলোচনা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ সফর নিয়ে যা বললেন অতুল কেশপ

Update Time : 09:04:33 am, Thursday, 30 May 2024