5:24 pm, Wednesday, 18 November 2026

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক খবর প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি। কথা হচ্ছে, যদি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সে অযৌক্তিক শর্ত মানবো না।

তিনি বলেন, এর আগে এমন উদহারণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে বলার পর আইসিসি ভেনু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেনু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ

Update Time : 08:50:02 am, Tuesday, 20 January 2026