মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ১৭ পিস ইয়াবাসহ আব্দুল আজিদ মিয়া (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল (২৪ জুলাই) রাতে মৌলভীবাজার সদর থানাধীন কাগাবালা বাজার এলাকা থেকে আসামি আজিদ মিয়াকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মোঃ ইমতিয়াজ সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানাধীন আপার কাগাবালা ইউপির কাগাবালা বাজারের রাজন ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে আব্দুল আজিদ মিয়াকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে Officer’s Choice Blue Whiskey লেখা ১০ বোতল ভারতীয় মদ এবং ১৭ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল আজিদ মিয়া সদর থানাধীন কাগাবালা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ২৪(ক)/১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

























