5:11 am, Thursday, 14 May 2026

যুক্তরাষ্ট্রে প্রায় দুই ঘণ্টার পুলিশি অভিযানে অ্যাম্বুলেন্স চোর আটক

ডেস্ক রিপোর্ট :: হলিউড সিনেমার মতোই দৃশ্য। যুক্তরাষ্ট্রে প্রায় দুই ঘণ্টার পুলিশি অভিযানে অ্যাম্বুলেন্স চোরকে ধরে ফেলার নাটকীয় ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ডালাসের স্থানীয় এক ফায়ার সার্ভিস স্টেশন থেকে অ্যাম্বুলেন্সটি চুরি করে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। টের পেয়েই তাড়া করে পুলিশ। ডালাস থেকে কলিন কাউন্টির দিকে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। বেশিরভাগ সময় রং সাইড দিয়েই গাড়ি চালিয়ে নেয়ার চেষ্টা করে চোর। মাঝেমাঝেই রাস্তা ছেড়ে ফুটপাত কিংবা ডিভাইডারের ওপর উঠিয়ে দেয় গাড়ি। বেশ কয়েকবার কাছাকাছি চলে এসেও ধরে ফেলতে ব্যর্থ হয় পুলিশ। প্রায় দু’ঘণ্টা ধাওয়া করার পর, অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌঁড় দেয় চোর। সেসময় চারদিক থেকে ঘিরে ফেলে তাকে আটক করে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রে প্রায় দুই ঘণ্টার পুলিশি অভিযানে অ্যাম্বুলেন্স চোর আটক

Update Time : 02:00:06 pm, Tuesday, 6 April 2021