রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা থেকে টেংরাবাজার যাওয়ার রাস্তায় ধ্রুব দে এর উপর হামলার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (১২ই মে) সন্ধ্যা ৭ ঘটিকার সময় হরিপাশা থেকে টেংরাবাজার যাওয়ার রাস্তার সালন এলাকায় হরিপাশা এলাকার দয়াল দে এর বড় ছেলে ধ্রুব দে(২৯) এর উপর এ হামলার ঘটনা ঘটে।
হামলার স্বীকার ধ্রুব দে ও স্থানাপুলিশ সূত্রে জানাযায় ধ্রুব দে নিজ বাড়ী হরিপাশা থেকে প্রাইভেটকার যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাওয়া পথে হরিপাশা-টেংরাবাজার রাস্তায় সালন নামক জায়গার ফাঁকা রাস্তায় পিছন থেকে দুইটি মোটর সাইকেলে চারজন লোক সামনে এসে গাড়ি গতি রোধ করে জোরপূর্বক গাড়ি থেকে নামাইয়া মব সৃষ্টি করে এলোপাথাতাড়ী কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে এতে শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ ও লীলাফুলা জখম করে, হামলার একপর্যায়ে পেছন থেকে অন্য গাড়ি আসলে হামলাকারীরা মোটর সাইকেল নিয়া দ্রুত পালাইয়া যায়। স্থানীয়রা মারাত্মক আহত ধ্রুব কে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হামলায় আহত যুবক ধ্রুব দে জানান, দুইটি মোটর সাইকেলে করে অজ্ঞাতনামা চারজন লোক মোটর সাইকেল থেকে আমার গাড়ীকে সিগনাল দেয়, তাৎক্ষনিক আমি গাড়ী থামাইলে আমাকে গাড়ী হইতে নামতে বলে, নামতে অস্বীকৃতি জানালে তারা আমাকে অহেতুক ভাবে বলে আমি গাড়ী দিয়া তাহাদের মোটর সাইকেলের ক্ষতি সাধন করেছি, আমি ইহা করিনাই বলায় তারা গাড়ি থেকে নামায় ও উত্তেজিত হইয়া আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে টি-শার্টের কলারে ধরে অপর তিন জন আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাতাড়ী কিল ঘুষি ও লাঠির আঘাত করিলে রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম হয়। হামলার একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে। আহত যুবকের নিরাপত্তায় এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























