5:38 pm, Wednesday, 18 November 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বড় আপডেট নির্মাতার

ডেস্ক রিপোর্ট ::চলতি মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ প্রথম ওয়েব সিরিজটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি ওয়েব সিরিজটির জন্য বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। নির্মাতার পরবর্তী প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি।

নতুন এই ছবিতে আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল অভিনয় করছেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ছবিটির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, ছবিটি নিয়ে বড় আপডেট ঘোষণা করলেন বানসালি। তিনি জানালেন, ‘আমি লাভ অ্যান্ড ওয়ারের জন্য একটি গান তৈরি করেছি। এবং আমি জানি না গানটি সিনেমার কোথায় ফিট করব। তবে আমি আপাতত গানটা তৈরি করে ফেলেছি। এখন এটিকে সিনেমায় ব্যবহারের একটা উপায় খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে, এই গানটি ছাড়া সিনেমাটি অসম্পূর্ণ। ’

‘লাভ অ্যান্ড ওয়ার’ হতে চলেছে একটি লাভস্টোরি। ‘ব্রহ্মাস্ত্র’-র পর রণবীর আর আলিয়ার একসঙ্গে দ্বিতীয় ছবি হতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। আর অন্যদিকে, সঞ্জুতে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর ও ভিকি। নিসন্দেহে ২০২৫-এর বড় চমক হবে এই ছবি।

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনসালি-র ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন রণবীর কাপুর। ছবির নাম ছিল ‘সাওয়ারিয়াঁ’। ১৭ বছর পর দুজনে ফের একবার কাজ করতে চলেছেন। ভিকি কৌশলের সঙ্গে যদিও এটা প্রথম কাজ নির্মাতার। অন্যদিকে, আলিয়ার সঙ্গে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-তে একসঙ্গে কাজ করেছেন বানসালি আর আলিয়া। ছবিটি ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে বড় আপডেট নির্মাতার

Update Time : 07:30:45 am, Tuesday, 21 May 2024